বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হান্নান মাসউদ বলেছেন, “রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের পক্ষে আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি, কিন্তু বাধার মুখোমুখি হয়েছি। তবুও প্রাথমিকভাবে বিজয় অর্জন করেছি।”
তিনি বলেন, “সরকার আমাদের ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একত্রিত হয়ে শহীদ মিনারে বিপ্লবী সমাবেশ করবে। দেশের মানুষের উদ্দেশে আমরা বলতে চাই, আমাদের প্রচেষ্টা ব্যাহত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে।”
মাসউদ আরও বলেন, “সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসলেও আমাদের ঐক্যবদ্ধ হওয়া থেমে থাকবে না। সারাদেশের মানুষকে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে রাজপথে নামার আহ্বান জানাই।”
0 মন্তব্যসমূহ